সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সব হিসেব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি। 

সোমবার (৮ই জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। 

এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।

রোববার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। 

এর আগে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। অন্যদিকে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন ৬১ জন, জাতীয় পার্টি থেকে ১১ এবং অন্য দল থেকে ৩ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে একটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: ১০ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ

নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে এবার ভোট হয় ২৯৯ আসনে। তবে অনিয়ম ও সংঘর্ষের কারণে রোববার বিকেলে বন্ধ হয় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোট। তাই আসনটির ফলাফল স্থগিত রয়েছে।

এসকে/ 


সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250