বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌদি আরবের দাম্মামে অগ্নিকাণ্ড

নিহত ৭ বাংলাদেশির নাম জানা গেল

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

দাম্মামে এই ফার্নিচার কারখানার আগুনে ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে ফার্নিচার কারখানায় আগুন লেগে মারা যাওয়া সাত বাংলাদেশির নাম জানা গেছে। তারা হলেন: আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।

মৃতদের মধ্যে তিন জন নাটোর জেলার বলে জানা গেছে। এছাড়া তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুইজন।

এদিকে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের শ্রম কল্যাণ উইং ঘটনাস্থলে থেকে মৃতদেহ মর্গে সংরক্ষণ ও আহতদের চিকিৎসার বিষয়ে সার্বিক দায়িত্ব পালন করছে।

আরো পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

দূতাবাস আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডে মৃতদের মরদেহ হুফুফের কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আহত দুজনও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতদের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

এম এইচ ডি/

সৌদি আরব দাম্মাম ফার্নিচার কারখানা অগ্নিকাণ্ড বাংলাদেশ দূতাবাস হাসপাতাল মর্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250