রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

গণ অধিকার পরিষদ

নুরপন্থিদের কাউন্সিল আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

দলের দুই পক্ষের বিবাদের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদের কাউন্সিল। সোমবার (১০ জুলাই) কাউন্সিল করছে একপক্ষ, যা সফল করতে প্রস্তুতি নিয়েছেন দলটির সদস্য সচিব নুরুল হক নুরের অনুসারীরা।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কাউন্সিল কার্যক্রম চলবে। এতে মোট ভোটার ২১৬ জন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির ভোটার ১২৬ জন।


গত ২ জুলাই গণ অধিকার পরিষদের জাতীয় কাউন্সিল ও উচ্চতর পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যের নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে। এছাড়া নির্বাচন কমিশনার করা হয় সহকারী আহ্বায়ক তৌফিক শাহরিয়ার, সহকারী আহ্বায়ক মাহবুব জনি এবং সদস্য তোফাজ্জল হোসেনকে। 

কাউন্সিলে সভাপতি পদে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন- নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ এবং জাফর মাহমুদ। সাধারণ সম্পাদক পদেও চার প্রার্থী লড়ছেন। তারা হলেন- রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার এবং জিল্লু খান।

এছাড়ও, উচ্চতর পরিষদে আট জনের বিপরীতে লড়ছেন ১৮ জন।

আরো পড়ুন:ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ

এদিকে গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক এবং ড. রেজা কিবরিয়ার অনুসারী ফারুক হাসান এই কাউন্সিলকে অবৈধ উল্লেখ করে বলেছেন, ‘এই কাউন্সিল গায়ের জোরে করা হচ্ছে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250