শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে প্রতিবারের মতো বিশ্বভ্রমণে বের হয়েছে ট্রফিটি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট।

৭ থেকে ৯ আগস্ট, তিনদিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে এবার বাংলাদেশে এসে পদ্মা সেতুও ঘুরে যাবে বিশ্বকাপের ট্রফিটি।

দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে।

গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

তবে পদ্মা সেতুতে ট্রফি গেলেও সেখানে দেখার সুযোগ পাবেন না সাধারণ মানুষ। ক্রিকেটপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিংমলে এবং সেটা সম্ভবত বসুন্ধরা শপিং কমপ্লেক্স।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন স্টুয়ার্ট ব্রডের আজই শেষ

এছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের পর এর বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই থেকে। বর্তমানে ট্রফিটি আছে পাকিস্তানে। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে আসবে বাংলাদেশে।

এসি/ আইকেজে 

বিশ্বকাপ ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250