রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

পল্লী সঞ্চয় ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৫) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র। সদ্য তোলা তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে), লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও  সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে আনতে হবে।

এসি/আইকেজে 

আরো পড়ুন: নাসা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

পল্লী সঞ্চয় ব্যাংক পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250