শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

পায়ের পেশিতে টান ধরলে দ্রুত যা করবেন, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতকালে অনেকের ঘুমের মধ্যে হঠাৎ হাত-পায়ের পেশিতে টান ধরার সমস্যায় ভোগেন। পানি কম পান করা হলে অনেক সময়ই এমনটি ঘটে। কারও কারও পায়ে তীব্র যন্ত্রণাও হয়।

চিকিৎসকদের মতে, গরমে যেমন ঘামের মাধ্যমে শরীর থেকে অনেকটাই পানি বেরিয়ে যায়, তেমনই শীতে পানি পানের পরিমাণ কমিয়ে ফেলেন অনেকেই। ফলে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়।

যদি পায়ের পেশিতে কখনো টান ধরে সেক্ষেত্রে এর যন্ত্রণা থেকে মুক্তি পেতে ও এ সমস্যা এড়াতে কয়েকটি কাজ করতে পারেন, জেনে নিন কী কী-

গরম পানিতে গোসল করুন

পায়ের পেশিতে টান ধরার সমস্যা দূর করতে হালকা গরম পানিতে গোসল করুন। রাতে ঘুমাতে যাওয়া আগে গোসল করলে অনিদ্রাজনিত সমস্যা দূর হয়।

তাছাড়া পুরো শরীরে রক্ত চলাচল ভালো হয়। শীতের রাতে যদি গোসল করতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে গরম পানিতে পায়ের পাতা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারেন।

আরো পড়ুন : হাড় দুর্বল? এই পানীয়গুলো পান করুন

নিয়মিত শরীরচর্চা

স্নায়ু সচল রাখতে হালকা যোগাসন বা ব্যায়াম করতে পারেন। সাঁতার কাটা, সাইকেল চালানো কিংবা হাঁটাহাঁটিও করতে পারেন। শারীরিকভাবে সক্রিয় থাকলে পেশি মজবুত থাকে।

শরীর আর্দ্র রাখা

সারাদিন কতটুকু পানি পান করছেন, সেই হিসাবও রাখার চেষ্টা করুন। শুধু পানি নয়, চা, কফির মতো পানীয় কিংবা ফলের রস সব মিলিয়ে দৈনিক ৩-৪ লিটার পানি পান করা জরুরি। তবে কিডনির গুরুতর সমস্যা থাকলে মেপে পান করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

পুষ্টিকর খাবার খান

এ সময় জয়েন্টে ব্যথা অনুভব করলে ভিটামিন সি, ডি ও কে’যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এর মধ্যে আছে- পালং শাক, বাঁধাকপি, টমেটো ও কমলা। এসবে পর্যাপ্ত ভিটামিন, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান আছে। যা হাড় ও জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে।

অনেক সময় দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে বা শুয়ে থাকলেও পেশিতে টান ধরার সমস্যা দেখা দিতে পারে। আবার ভারি জিনিস তোলার ফলেও মেরুদণ্ডের জয়েন্টগুলোতে ব্যথার পাশাপাশি পিঠে ব্যথা হয়। তাই এসব বিষয় মাথায় রেখে কাজ করুন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/


পায়ের পেশি টান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250