বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পৃথিবীর কেউই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। পৃথিবীর কেউই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। বাজার তদারকিতে সরকারেরও দুর্বলতা আছেজানিয়ে তিনি বলেন, সবমিলিয়ে বাজারের অরাজকতা ঠেকাতে আলোচনাতেই সমাধান দেখছেন মন্ত্রী।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদ্‌যাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে চাহিদা ও যোগানের ঘাটতি আছে। তাই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অস্থির দেশের নিত্যপণ্যের বাজার। দাম বেঁধে দেয়ার পাশাপাশি অভিযান চালিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বর্তমানে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশ হলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২.৩৭ শতাংশে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শক্ত ব্যবস্থা নিতে গেলে এর ফল বিপরীত হওয়ার আশঙ্কা করেছেন মন্ত্রী।

বোরো মৌসুমের ধান উঠলে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে বলে জানান তিনি। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে, প্রতিবেশি দেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা চলে না বলেও মন্তব্য করেন এম এ মান্নান।

এসকে/ 


সিন্ডিকেট পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250