শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

পেঁয়াজ-কফিতে বাড়বে চুলের ঘনত্ব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাথাভর্তি চুল থাকবে এমনটাই কামনা করেন সবাই। কিন্তু স্ট্রেসফুল জীবনের সবচেয়ে বড় প্রভাব পড়ে চুলেই। চুলপড়া সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। 

আগেরকার দিনে দাদী-নানীরা বলতেন চুলের গোড়ায় তেল দিতে। এতে নাকি চুলের ঘনত্ব বাড়বে। অনেকেই চুলপড়া সমস্যায় ভরসা রাখেন পেঁয়াজের রসে। আয়ুর্বেদ মতেও চুল গজাতে উপকারি ভূমিকা রাখে এই উপাদানটি। তবে তার সঙ্গে মেশাতে হবে আরও একটি উপাদান- 

চুলের যত্নে পেঁয়াজ 

চুলের জন্য সুপার ফুড পেঁয়াজ। এতে আছে সালফার, মিনারেলসহ আরও অনেক উপকারি উপাদান। চুলের ফলিকলসকে পুষ্টি যুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। এছাড়া পেঁয়াজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকি তাড়াতেও কার্যকরী। প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্টের উৎস পেঁয়াজের রস। চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রাও কমায় এটি। ফলে চুল পাকার সমস্যাও হয় নির্মূল।

আরো পড়ুন : ছেলেদের চুলের গ্রোথে কার্যকারী এই ৫ টিপস

কফির গুণে তরতাজা চুল

শরীর তরতাজা করে তোলে কফি। একইভাবে চুলের জন্যও এটি বেশ উপকারি। এটি চুলের জেল্লা বাড়ায়। খুশকি তাড়াতেও এর ভূমিকা রয়েছে। কফিতে থাকা ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট নিমিষেই চুলের হারানো জেল্লা ফেরাতে পারে। একই এটি নতুন চুল গজাতেও কার্যকরী ভূমিকা রাখে। 

কীভাবে এই সলিউশন তৈরি করবেন?

চুলের ঘনত্ব অনুযায়ী পেঁয়াজ নিন। পেঁয়াজের রস বের করুন। এর সঙ্গে মেশান এক প্যাকেট কফি। দুটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুল গজানোর ম্যাজিক সলিউশন।

কীভাবে ব্যবহার করবেন? 

চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ভালোভাবে ম্যাসাজ করুন। এতেই কাজ হবে। এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করুন। কয়েক সপ্তাহেই দেখতে পাবেন পরিবর্তন। 

এস/ আই.কে.জে/

চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250