বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

পোশাক রপ্তানির আড়ালে বিদেশে পাঠানো হচ্ছে চাল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পোশাক রপ্তানির চালান শুল্কায়নের সময় চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে পোশাকের বদলে চাল পেয়েছেন শুল্ক কর্মকর্তারা। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুন্সি গণমাধ্যমকে বলেন, “চট্টগ্রামের ওসিএল ডিপো দিয়ে ২২ কার্টনের একটি পণ্য রপ্তানির চালান যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হয় সেখানকার দায়িত্বরত কর্মকর্তাদের। সন্দেহের পর একটি কার্টন খুলে চাল পাওয়া গেছে। তবে রাত হয়ে যাওয়ায় বাকি চালান আজ (শনিবার) খুলে দেখা হবে।”

এদিকে এ ঘটনার আগে তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি নজরে আসে শুল্ক কর্মকর্তাদের। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তদন্ত চলমান রয়েছে। চলমান তদন্তের মাঝেই পোশাক রপ্তানির আড়ালে চাল রপ্তানির বিষয়টি ধরা পড়লো। 

এম.এস.এইচ/ 

চাল পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250