রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ আহমদ নওয়াফ আল-আহমদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ।

বুধবার ( ৬ জুলাই ) বিকেলে তিনি ফোন করে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় নিয়ে যেতে জুলাইয়ে ব্যাংককে অনুষ্ঠেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সাধারণ পরিষদের বৈঠকে একসঙ্গে কাজ করতে সম্মত হন তারা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ফোন করার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশটির ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ সময় কুয়েতে কর্মরত প্রবাসী এবং দেশটির সেনাবাহিনীতে 'বাংলাদেশ কন্টিনজেন্ট' দীর্ঘস্থায়ী অংশীদারত্ব বহন করছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ আহমদ নওয়াফও আনন্দের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা বাহিনী পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত ও পরিশ্রমী ভূমিকার প্রশংসা করেন। পরে তারা একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শসহ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা।

ওআ/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250