মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডিবিপ্রধান হারুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর–রশীদ। 

সোমবার (৮ই জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিবিপ্রধান। পরে সেই ছবি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। 

আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এ অভিনন্দন জানান ডিবিপ্রধান হারুন অর–রশীদ। সেখানে ক্যাপশনে হারুন অর–রশীদ লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্যার ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানাই।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ভারত, রাশিয়া ও চীনসহ ১১ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শুভেচ্ছা জানিয়েছেন। নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান তাঁরা। এ সময় বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন কূটনীতিকরা।

ওআ/

প্রধানমন্ত্রী ডিবিপ্রধান হারুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250