শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জিন পিয়েরে ল্যাক্রোইক্স - ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।

রোববার (২৫ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আজ বাংলাদেশে আসবেন বলে খবর পাওয়া গেলেও তিনি গতকাল শনিবারই ঢাকায় আসেন।

জিন পিয়েরে ল্যাক্রোইক্স টুইটারে শনিবার বিষয়টি নিশ্চিত করে লেখেন, জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম প্রস্তুতিমূলক বৈঠকের জন্য এইমাত্র বাংলাদেশে এসেছি। শান্তিরক্ষায় কীভাবে নারীদের সংখ্যা বাড়ানো যায় এবং আমাদের মিশনগুলোতে কীভাবে সমস্ত দায়িত্ব তারা পালন করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এর জন্য সদস্য রাষ্ট্রগুলো এবং অংশীদারসহ সকলের প্রতিশ্রুতি প্রয়োজন।


গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জিন পিয়েরে ল্যাক্রোইক্স - ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল। ঢাকায় অবস্থানকালে তিনি ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।

আরো পড়ুন: গৌরবের পদ্মা সেতুর এক বছর

জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার 

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250