শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রাথমিকে নিয়োগ : দ্বিতীয় ধাপের পরীক্ষা ২রা ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ‌মঙ্গলবার  (১৬ই জানুয়ারি) গণশিক্ষা মন্ত্রণালয়ের‌ নতুন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। 

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, আগামী ২রা ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

আরো পড়ুন: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে ৮-৯ মার্চ

গত ৮ই ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরি প্রত্যাশী আবেদন করেছেন।

এইচআ/ আই. কে. জে/

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250