শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ফারজানা হক - ছবি: সংগৃহীত

মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা। 

অফসাইডে দুই ফিল্ডারের মাঝের ফাঁকা জায়গায় বল ঠেলে দিয়ে দৌড়ে দুই রান। এরপরই ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ফারজানা। যা ফরম্যাটটিতে বাংলাদেশের নারী ক্রিকেটেরও প্রথম সেঞ্চুরির রেকর্ড, ছেলেদের ক্রিকেটে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। এর আগে নারীদের ম্যাচ দেখতে লতা মন্ডল দর্শকদের মাঠে আসার আহবান জানিয়েছিলেন। সেই আহবানে সাড়া দিয়েই গ্যালারিতে উপস্থিত লাল-সবুজ পতাকাধারীরা, যার কৃতজ্ঞতা হিসেবে দারুণ এক ইনিংস উপহার দিলেন ফারজানা!

এর আগে শুরুটা দারুণভাবে করেছিলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। ফারজানার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। শেষপর্যন্ত এই ডান-হাতি ওপেনার থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে তিনি ৬টি চারের বাউন্ডারি খেলেন।


ওয়ানডে সিরিজের শুরুটা বাংলাদেশ নারী দলের জন্য ছিল স্বপ্নের মতো। ফরম্যাটটিতে ভারতকে প্রথমবারের মতো হারায় তারা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় নিগার সুলতানা জ্যোতির দল আর লড়াই জমাতে পারেনি। ফলে বড় ব্যবধানেই হার মানতে হয় টাইগ্রেসদের। ১-১ সমতা নিয়ে তৃতীয় ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। 

এম/


সেঞ্চুরি ফারজানা হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250