মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১১ টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিজয়ী পাঠকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। 

এ সময় ঢাকা মহানগরের সেরা ১৩টি কলেজ এবং কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির আওতায় স্বাগত ১০৬জন, শুভেচ্ছা ৮৯জন, অভিনন্দন ৪৬জন ও সেরাপাঠক ক্যাটাগরিতে ২৫ জনকে পুরস্কার দেওয়া হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন। এছাড়া শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার পুরস্কার বিজয়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, বই তোমাকে মানুষ চিনতে, সমাজ চিনতে সহায়তা করবে। তোমাদের চিন্তা উন্নত হলেই আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ ও উন্নত হবে। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও সাবেক সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা যে সুযোগ পাইনি, বিশ্বসাহিত্য কেন্দ্র তোমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগকে তোমরা কাজে লাগাও, বেশি বেশি করে বই পড়ো।

আরো পড়ুন: বাংলা আমার-এর আবৃত্তিসন্ধ্যা ‘হাসির বায়না’

অনুষ্ঠানের সভাপতি বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বক্তব্যের শুরুতেই পুরস্কার বিজয়ী ছাত্রছাত্রী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিন বলেন, তোমাদের জ্ঞান পিপাসা বাড়াতে হবে এবং এই পিপাসা মেটানোর চেষ্টা করতে হবে। আর এই পিপাসা মেটানোর মাধ্যম হলো বই। পৃথিবীতে যা কিছু বড়, শ্রেষ্ঠ তার সবই পাবে বই এর মধ্যে। নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই উল্লেখ করেন তিনি। 

এম/

 

বইপড়া কর্মসূচি পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250