মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু - ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার গ্রহণ করার মতো উপাদান না থাকায় তা খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনামুল হককে শিবিরের সাবেক সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে এ মামলা করেছিলেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সোমবার (২৪ জুলাই) ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৩ জুলাই) ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে বাদী হয়ে মামলাটি করেন এমপি এনামুল হক। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়। মামলা গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ এ ধরনের বিতর্কিত বক্তব্য দেয়ায় ব্যাপকমাত্রায় বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হকের মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।

আরো পড়ুন:যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৭ জুলাই

প্রসঙ্গত, মিজানুর রহমান মিনু ওই টকশোতে এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।

টকশোতে তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন। আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’।

এম/


বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইন টকশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250