শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বিএফটিআই এবং বিসিআই মধ্যে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।  

আজ রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএফটিআই এর পক্ষে বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং বিসিআই-এর পক্ষে বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই এবং বিসিআই এর সাথে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানির ৮৪.৫৮ শতাংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। অন্যদিকে, রপ্তানি বাজারের ৬২.৮৮ শতাংশই ইউরোপিয়ান ইউনিয়ন (৪৫.৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (১৭.৪৬ শতাংশ) মধ্যে কেন্দ্রীভূত। 

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

মন্ত্রী আরও বলেন, এই সমঝোতার ফলে দেশী বিদেশী বিনোয়োগের পথ যেমন সুগম হবে তেমনি  প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়ন এবং  স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

বিএফটিআই ও বিসিআই তার গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ বাণিজ্যমন্ত্রী।

বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বিসিআই এবং বিএফটিআই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর.এইচ/ আই.কে.জে/

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250