মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

এইচএসসি

বিজ্ঞানে ৭৫, মানবিক-বাণিজ্যে ১০০ নম্বরের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এইচএসসি পরীক্ষা। এবারও সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। কোন বিভাগের শিক্ষার্থীদের কত নম্বরের পরীক্ষা হবে, তা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

নম্বর বিভাজন অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোতে পরীক্ষার্থীদের প্রতি পত্রে ৭৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে প্রতি পত্রে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

প্রকাশিত সিলেবাসে দেখা গেছে, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয়পত্রের মতো বিজ্ঞান বিভাগের ব্যবহারিকসহ প্রতিপত্রের পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরে। এর মধ্যে রচনামূলকে ৫০ ও নৈর্ব্যক্তিকে থাকবে ২৫ নম্বর।

রচনামূলক অংশে প্রতি পত্রে মোট আটটি প্রশ্ন থাকবে। এর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ নম্বর। আর নৈর্ব্যক্তিকে ২৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে উত্তর দিতে হবে ২৫টিরই। প্রতিটির মান ১ নম্বর।

অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে প্রতিপত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে রচনামূলকে থাকবে ৭০ আর নৈর্ব্যক্তিকে ৩০ নম্বর। রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে সাতটির। প্রতিটিতে ১০ নম্বর। আর নৈর্ব্যক্তিকে ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে ৩০টিরই। প্রতিটির জন্য ১ নম্বর।

আরো পড়ুন: ইলিশের ভরসা দক্ষিণাঞ্চল

বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্যে রচনামূলকে থাকবে ৭০ ও নৈর্ব্যক্তিকে ৩০ নম্বর। রচনামূলকে ১১টি প্রশ্নের মধ্যে সাতটি ও নৈর্ব্যক্তিকে ৩০টি প্রশ্নের ৩০টিরই উত্তর দিতে হবে। আর বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের রচনামূলক পরীক্ষা হবে ১০০ নম্বরে। এনসিটিবির প্রণয়ন করা মানবণ্টনে এ তিনটি পত্রের পরীক্ষা হবে।

এম/


এইচএসসি বিজ্ঞান বাণিজ্য মানবিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250