বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

বিশ্বকাপ ট্রফিতে শামীমের চুমু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে চুমু দিচ্ছেন শামীম হোসেন পাটোওয়ারি। তিনি অনূর্ধ্ব-১৯ এর যুব বিশ্বকাপ জেতার পরেই জাতীয় দলে নিয়মিত খেলছেন।



আজ আবারও দেখা গেল সেই একই ভঙ্গিতে। বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দিলেন এই অলরাউন্ডার। এবার অবশ্য বিশ্বকাপটা মূল দলের। আর শামীমের এখনও শিরোপা জেতা হয়নি, কিন্তু তাতে তো আর আবেগ থামানো যায় না। বিশ্বকাপ সামনে পেয়ে তাই চুমু দিলেন তাতে। পরে দুই বিশ্বকাপের ছবি একত্র করে ফেসবুকে তা পোস্টও করেছেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘এমন কাজ হাজার বা তার চেয়ে বেশিবার করতে ভালোবাসি। খুব দ্রুতই (আবার হবে), ইনশাআল্লাহ!’

আইসিসির আয়োজনে করা বিশ্বকাপ ট্রফি ১০০ দিনের এই ভ্রমণের সূচি অনুযায়ী আজ বাংলাদেশের হোম অভ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে মূল বিশ্বকাপ ট্রফি। সেখানে ছবি তোলার সুযোগ পেয়েছেন জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দলের সদস্যরা।

আর. এইচ/ আই. কে. জে/ 

বিশ্বকাপ ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250