শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বিশ্ববাজারে পোশাক রফতানি বেড়েছে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পোশাক রফতানি বেড়েছে।

শনিবার (১৭ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইপিবির পরিসংখ্যান অনুসারে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রফতানির পরিমাণ বেড়েছে। এ সময়ে পোশাক রফতানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ হাজার ৫২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার। রফতানি বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ।

পোশাক রফতানির এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি অর্থবছরের জুলাই-মে মাসে ইইউতে দেশের পোশাক রফতানি ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২২৩ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলারে। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ হাজার ৩০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এরমধ্যে ফ্রান্স ও ইতালিতে পোশাক রফতানি যথাক্রমে ২ হাজার ৬৬২ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ও ২ হাজার ৬০ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রফতানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ শতাংশ ও ৪৪ দশমিক ৮১ শতাংশ।

তবে রফতানি কমেছে জার্মানিতে। দেশটিতে পোশাক রফতানির কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ হাজার ৫০৫ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।

এদিকে যুক্তরাজ্যের বাজারে চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়েছে ৪ হাজার ৫৯২ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। যা বিশ্বে বাংলাদেশ থেকে বিশ্বে পোশাক রফতানির ১০ দশমিক ৭৭ শতাংশ। আর আগের অর্থবছর একই সময়ে রফতানি হয়েছিল ৪ হাজার ৯৪ দশমিক ৮০ মিলিয়ন ডলার। রফতানি বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ।

আরো পড়ুন: দেশে ফেরার পথে এক ভিন্ন প্রধানমন্ত্রীকে দেখলেন যাত্রীরা!

ঋনাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে ৫ দশমিক ০৭ শতাংশ। অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক রফতানি হয়েছে ৭ হাজার ৭৩৩ দশমিক ৮০ মিলিয়ন ডলার। আগের অর্থবছর একই সময়ে রফতানি হয়েছিল ৮ হাজার ১৪৬ দশমিক ৬৯ মিলিয়ন ডলার। এদিকে রফতানি বেড়েছে কানাডাতে। দেশটিতে রফতানির পরিমাণ ১৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ দশমিক ৯৬ মিলিয়ন ডলার।

 অন্যদিকে উল্লেখিত সময়ের মধ্যে অপ্রচলিত বাজারে রফতানি ৫ হাজার ৭৯৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৭ হাজার ৬৮৯ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৭৪ শতাংশ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250