শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের মরশুমে ত্বককে রাখুন সুন্দর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অফিস, কলেজ, রাস্তাঘাটে যেভাবে বের হোন না কেন, সকলেই চান বিয়ের দিনে তাকে যেন সব থেকে বেশি সুন্দর লাগে, এমনকি ব্রাইডের থেকেও বেশি! 

শীতকাল এলেই শুরু হয় বিয়ের মরশুম। আর তাই বিয়ের মরশুমে জেল্লাদার এবং দাগছোপ হীন ত্বক পাওয়ার ইচ্ছে থাকে অনেকের। তাই বিয়ে বাড়ির নেমতন্ন পড়লেই ছোটে পার্লারে। তবে, বছরে একবার কিংবা বিশেষ দিনের আগে ফেসিয়াল করালে খুব একটা লাভ পাওয়া যায় না।

তখন বিশেষ যত্নের প্রয়োজন পড়েই। তাই সেই সময় সাধারণ কিছু নিয়ম মেনে চললেই জেল্লাদার ত্বক পাবেন আপনি। রুইল সেইরকম বেশ কিছু টিপস।

নিম ও টি ট্রি অয়েল ফেসিয়াল কিট: ব্রণ প্রবণ ত্বকে ফেসিয়াল করতে কমবেশি সকলেই ভয় পান। কিন্তু সঠিক ফেসিয়াল কিট বেছে নিলে এমন সমস্যা হয় না। যে সব ফেসিয়াল কিটে নিম ও টি ট্রি অয়েলের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলো আপনি ব্রণ প্রবণ ত্বকে ব্যবহার করতে পারেন। এই ধরনের ফেসিয়াল কিট তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ।

সানস্ক্রিনঃ শীতের রোদ গায়ে মিঠে লাগলেও ক্ষতিকারক সূর্য রশ্মির প্রভাব কখনও কমে যায় না। তাই দিনের বেলায় সানস্ক্রিন মাখতে ভুলবেন না। এতে আপনার ত্বকের উপরে একটি বাইরে বেরনোর অন্তত ১০ মিনিট আগে এসপিএফ ৩০ সানস্ক্রিন লাগান।

আরো পড়ুন: চুল পড়া বন্ধে রসুনের যাদুকরী ব্যবহার

বেশি করে জল খানঃ শীত পড়া মানেই জল খাওয়া কমে যাওয়া। তাপমাত্রা কম থাকার কারণে আলাদা করে তেষ্টা পায় না। ফলে জল খাওয়ার পরিমাণও কমতে থাকে। তেষ্টা না পেলেও জল খাওয়া কমিয়ে দেবেন না। সব সময় সঙ্গে একটা জলের বোতল রাখুন। শরীরের জলের পরিমাণ পর্যাপ্ত থাকলে রক্তচলাচলও সচল থাকবে। ত্বকের জেল্লাও বজায় থাকবে।

ভিটামিন সি ফেসিয়াল কিট: রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন সি ফেসিয়াল কিট ব্যবহার করুন। এই ফেসিয়াল কিট আপনার ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করবে।

ত্বকের সঠিক যত্ন নেওয়ার পাশাপাশি আপনাকে নজর রাখতে হবে জীবনশৈলীর দিকেও। মনে রাখতে হবে আপনি জল সঠিক মাত্রায় খেলে ত্বক আদ্র হবে না। তাই প্রতিদিন  অন্তত ৩ লিটার জলপান করা আবশ্যক।

এসি/ আই.কে.জে/


বিয়ের মরশুম ত্বক রাখুন সুন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250