মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বৃষ্টির দিনে ডাল ছাড়াই মজাদার চিকেন খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভাল লাগে। কিন্তু বৃষ্টির কারণে বাজারে গিয়ে ডাল কিংবা পোলাওর চাল কিনতে পারছেন না। এ সময় কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল দিয়ে। এতে থাকবে না কোনও ডাল। তাই বলে, স্বাদে কোনো অংশে কম হবে না! অনেকেরই ডালে অ্যাসিডিটি হয়। বিশেষ করে, মুগের ডালে। তারা ডাল ছাড়াই স্বাদ নিতে পারবেন খিচুড়ির। আর এটা রান্না করতে সময়ও লাগে খুব কম।

উপকরণ:-

মুরগী  একটি 

ভাতের চাল ৪ কাপ

আদা বাটা ২ টেবিল চামচ

রসুন বাটা  ২ টেবিল চামচ

পেঁয়াজ বাটা ১/২ কাপ

সবুজ এলাচ ৭/৮ টি

দারুচিনি ২/৩ টি

গোলমরিচ ৫/৬ টি

লং ৪/৫ টি

পাঁচ ফোঁড়ন ১/৪ চা চামচ

তেজপাতা ২/৩ টি

সরিষার তেল ১/২ কাপ বা পরিমাণমত

লবণ স্বাদমত

মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো দেড় চা চামচ

ধনেগুঁড়া ১ চা চামচ

আস্ত জিরা ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি ৭/৮ টি

আস্ত শুকনা মরিচ ৪/৫ টি ( ইচ্ছা )

পিয়াজ বেরেস্তা ১ টি

আরও পড়ুন : ছোটদের জন্য নুডলস কতটা উপকারী

প্রণালি

প্রেসার কুকারে তেল গরম করে নিন। এতে জিরা, গরম মসলা ফোঁড়ন দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে ভাল মত পানি দিয়ে কষিয়ে নিন। এরপর মুরগী দিয়ে দিন। একে একে সব গুঁড়ো মসলা দিয়ে দিন। এরপর লবণ, শুকনা মরিচ, পাঁচফোড়ন দিয়ে ভাল করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখুন। মাংসের ঢাকনা খুলে চাল আর কাঁচা মরিচ দিয়ে দিন। ৫/৬ কাপ পানি দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। প্রেসার কুকার ৫-৬ টি সিটি দিলে চুলা বন্ধ করে দিন।

১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিন। এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/  


রেসিপি চিকেন খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250