রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বেসরকারি সংস্থা আরডিআরএসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সংস্থাটিতে ১টি পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের থাকছে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ। এছাড়া স্যালারি ছাড়াও সংস্থাটির পক্ষ থেকে থাকছে একাধিক সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: আরডিআরএস

পদ ও লোকবল: ১টি ও ৮ জন

আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rdrsbangladesh.org/

পদের নাম: উপজেলা প্রোগ্রাম ম্যানেজার। পদ সংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। বিএডসহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় দক্ষতা: কম্পিউটার দক্ষতা।

কাজের ধরন: প্রাথমিকের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের সমস্যাগুলো চিহ্নিত করা। সমস্যা অনুযায়ী সামগ্রিক কর্মসূচির কৌশল মূল্যায়ন করা। সেই অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য অর্জনের জন্য সহযোগী এনজিওগুলোকে সহায়তা করা।

চাকরির ধরন: পূর্ণকালীন, চুক্তিভিত্তিক।

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।

প্রয়োজনীয় অভিজ্ঞতা: প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং কারিগরি ক্ষেত্রে অনানুষ্ঠানিক শিক্ষা বা শিশু শিক্ষা প্রোগ্রামে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। ফিল্ড এক্সপোজারসহ এনজিওগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা। যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা দক্ষতা ইত্যাদি। চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

নিয়োগের স্থান: মৌলভীবাজার, পঞ্চগড়, সিলেট।

বেতন: ২৬,০০০-৩০,০০০ টাকা। সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি ২ দিন, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট, ২০২৩।


এসি/ আই. কে. জে/ 

আরো পড়ুন: ইজি ফ্যাশনে ৫০,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ

আরডিআরএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250