সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া ও ময়লা নোট নেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

দেশের সব তফসিলি ব্যাংকের প্রত্যেক শাখাকে ছেঁড়া, ফাটা ও ময়লা নোট নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৩ সালে ছেঁড়া ও ফাটা নোট গ্রহণ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছিল। সেই পরিপত্রের পরিশিষ্ট- ‘ক’ এর ১ নম্বর অনুচ্ছেদে ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন জায়গায় ‘ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন নোটিশ প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।

কিন্তু বিভিন্ন সময়ে পরিচালিত কেন্দ্রীয় ব্যাংকের আকস্মিক পরিদর্শন এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, অধিকাংশ শাখা এই নির্দেশনা মানছে না। যার কারণে জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাগুলো থেকে ছেঁড়া, ফাটা ও ময়লা নোট বিনিময় সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ জন্য ব্যাংকের সব শাখায় ছেঁড়া, ফাটা ও ময়লা নোট সংক্রান্ত সেবা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক আবারও নির্দেশনা দিয়েছে।

আরো পড়ুন: নিজে ভোগ করতে ক্ষমতায় আসিনি, মানুষের উন্নতি করেছি: শেখ হাসিনা

এ ছাড়া ব্যাংকের প্রতিটি শাখায় ‘আবশ্যিকভাবে’ কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত ‘ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন নোটিশ প্রদর্শন করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250