শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ভারতের সঙ্গে ১১ জুলাই হতে রুপিতে বাণিজ্য শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে বিদ্যমান লেনদেন ব্যবস্থার পাশাপাশি ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতিও শেষ। আগামী ১১ জুলাই শুরু হবে রুপিতে লেনদেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে বলছে, এখন পর্যন্ত বাংলাদেশ শুধু ডলারেই বাণিজ্যিক লেনদেন করেছে। কিন্তু বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ। তাই বাংলাদেশের দুটি ব্যাংক ভারতীয় রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরুর পরিকল্পনা করেছে।

আন্তঃদেশীয় লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। আগামী ১১ জুলাই থেকে বাংলাদেশি ইস্টার্ন ব্যাংক রুপিতে লেনদেন শুরুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকও একইভাবে লেনদেন করবে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম রয়টার্সকে বলেন, এটা তো মাত্র শুরু হলো। সামনের দিনগুলোতে আরও ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হবে। এতে বৈদেশিক রিজার্ভের ওপর চাপ কমবে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ক্রস-কারেন্সি ভিত্তিতে পৃথক ব্যাংকগুলো এক্সচেঞ্জ রেট মেকানিজম নির্ধারণ করবে এবং ১১ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইফতেখার বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার আন্তঃসীমান্ত লেনদেন পরিচালনার জন্য একটি সুবিধাজনক ও সাশ্রয়ী ব্যবস্থা হবে। যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখে।

চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি-রপ্তানির উৎস ভারত। ২০২২ সালের জুন পর্যন্ত ভারতে ঢাকার রপ্তানি ছিল ২ বিলিয়ন ডলার এবং ভারত থেকে বাংলাদেশের আমদানি ছিল ১৩.৬৯ বিলিয়ন ডলার।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইইউ কখনো তত্ত্বাবধায়কের কথা বলেনি: কাদের

ফার্স্টপোস্ট বলছে, ডলারের ঘাটতির কারণে আমদানি করা জ্বালানির জন্য অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এর ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়ে সাত বছরের সর্বনিম্ন ৩১.৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত ১২ মাসে বাংলাদেশের টাকার মুদ্রার মূল্য এক-ষষ্ঠাংশেরও বেশি কমেছে।

এম/


ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250