বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

মরিচ কাটার পরই হাত জ্বালা করে? জেনে নিন মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রান্নার একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কাঁচামরিচ। খাবারে স্বাদ বাড়াতে কাঁচামরিচের জুড়ি নেই। কিন্তু অনেক সময় মরিচ কাটতে গিয়ে ঝাল লেগে হাত প্রচণ্ড জ্বালা করে৷ এই জ্বালা সহজে কমতেও চায় না৷ আর সেই হাত যদি কোনওভাবে মুখে লেগে যায় তাহলে তো কথাই নেই। মুখ, চোখ জ্বালা করে, হাত লাল হয়ে যায়।

তবে, ঘরোয়া কিছু সামাধান জানা থাকলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।  যেমন-

১. হাতের জ্বালাপোড়া থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা জেল। এক চামচ অ্যালোভেরা জেল হাতের তালুতে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করুন। অল্প সময়ের মধ্যেই জ্বালা থেকে মুক্তি পাবেন।

২. মরিচের ঝাল লেগে জ্বালা করলে আটা মাখতে পারেন৷ এতে ঝাল তো কমবেই সেইসঙ্গে আটাও তৈরি রুটি করার জন্য৷ হাতে বেশি জ্বালা করলে বেশি সময় ধরে মাখতে থাকুন আটা।

৩. মরিচের জ্বালা দূর করতে ভরসা করতে পারবেন ঠাণ্ডা তেলের ওপর৷ পেপারমিন্ট অয়েলের ঠান্ডা ভাবে জ্বালা কম আসবে৷ জ্বালা কমার সঙ্গে পেপারমিন্ট অয়েল ময়েশ্চারাইজারের কাজও করবে।

আরো পড়ুন : জানেন কি, মুরগির মাংস কতদিন ফ্রিজে ভালো থাকে?

৪. দই মরিচের জ্বালা কমিয়ে দেয় খুব তাড়াতাড়ি৷ জ্বালা ধরা জায়গায় দই লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এতেই মুক্তি পাবেন জ্বলনের হাত থেকে৷ হাতের জ্বালাভাব কমাতে দই না থাকলে ঠাণ্ডা দুধও হাতে লাগাতে পারেন।

৫. মরিচ কাটার পর বা বাটার পর হাত যদি জ্বালা করে তাহলে মধু ব্যবহার করতে পারেন। মধু দুই হাতে ভালো করে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন। এতে দ্রুত মুক্তি পাওয়া যায়।

৬. ভিনেগার, লেবুর রস আর পানি মিশিয়ে আইস কিউব বানিয়ে নিন। সেটাকে হাতে লাগালেও জ্বালাপোড়া কমে যায়। বা বরফের পানিতে হাত চুবিয়েও রাখতে পারেন কিছুক্ষণ।

সাবধানতা-

সবথেকে ভালো হয় যদি মরিচ কাটার সময়ই সাবধান হতে পারেন। মরিচ কাটার আগে হাতে গ্লাভস পরে নিন৷ এতে মরিচের ঝাল লাগার সম্ভাবনাই থাকে না৷ 

ছুরির বদলে কাঁচি দিয়ে মরিচ কাটতে পারেন৷ চপিং বোর্ড ব্যবহার করলেও মরিচ হাতে লাগার সম্ভাবনা কম।

এস/ আই.কে.জে/

টিপস মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250