রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এই শীতে সর্দি-কাশি থেকে বাঁচতে খান লবঙ্গ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

গরম মশলায় লবঙ্গের ব্যবহারের কথা সকলেই জানেন। লবঙ্গ খাবারকে সুগন্ধিত করে। মশলা হিসেবে ব্যবহার ছাড়াও লবঙ্গের রয়েছে অনেক ঔষধি গুণ। এর মধ্যে এই শীতে ঠাণ্ডা-কাশি জনিত অসুস্থতা এবং দাঁতের ব্যাথায় লবঙ্গের ব্যবহার সমাদৃত। 

শীতকালে আমাদের সর্দি-কাশি ও ঠাণ্ডা লাগার প্রকোপ অনেক অংশেই বেড়ে যায়। তাই মৌসুমি অসুস্থতা থেকে মুক্তি পেতে করতে পারেন লবঙ্গের বিবিধ ব্যবহার।

আরো পড়ুন : ফুলকপি খেলেই গ্যাসের সমস্যা বেড়ে যায়? পরিত্রাণের উপায় জানুন

১. প্রতিদিন নিয়মিত লবঙ্গ খেলে ঠাণ্ডার কারণে শরীরের কোনো অংশ ফুলে ওঠা কমবে।

২. কাশি হলে লবঙ্গ মুখে রাখলে কাশির ঝোঁক কমবে।

৩. লবঙ্গ আগুনে সেঁকে মুখের ভেতরে রাখলে সর্দি ও ঠাণ্ডাজনিত গলাফোলা কমবে।

৪. লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে কফ কমে যাবে ও শ্বাসকষ্টে উপকার পাওয়া যাবে।

৫. লবঙ্গ থেঁতো করে নিয়ে একটু গরম করে কপালে লাগালে মাথাব্যাথা উপশম হবে।

৬. লবঙ্গের তেল রুমালে নিয়ে শুঁকলে সর্দি ও নাক বন্ধ হওয়া সেরে যাবে।

এস/ আই.কে.জে/    


লবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250