শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মেসির বিপক্ষে খেলাটা সম্মানের: প্রতিপক্ষের কোচ কার্টিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিলাডেলফিয়ার বিপক্ষে ১৬ আগস্ট খেলবে মেসিরা। আর মাত্র ৩ দিন বাকি। এরই মাঝে দলটির কোচ জিম কার্টিন বলেছেন, মেসির বিপক্ষে খেলাটা সম্মানের। একই সাথে কার্টিন মেসিদের বিপক্ষে সেরাটা দেওয়ার চেষ্টার কথা বলেছেন। 

মায়ামিতে মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১ গোল। ৫ ম্যাচের মধ্যে প্রথম ও পঞ্চম ম্যাচে করেছেন ১টি করে গোল। মাঝে ৩ ম্যাচেই করেছেন জোড়া গোল। সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগস কাপের প্রথম ৫ ম্যাচে গোল করা মেসি সেমিফাইনালেও যে দুর্দান্ত কিছু করতে চান, সেটা শার্লটের বিপক্ষে জেতার পর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনেই স্পষ্ট। সেখানে মেসি লিখেছেন, ‘সেমিফাইনালে পৌঁছে গেছি। সেমিফাইনালে আমাদের দলের জন্য ভালো সময় আসছে।’

সেমিফাইনালের আগে ফিলাডেলফিয়ার কোচ বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলাটা সম্মানের। তবে যখন খেলাটা শুরু হবে, আমি জানি, আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেবে, কে মাঠে আছে, সেটা বিষয় নয়। যদি মেসি, বুসকেতস ও আলবা মাঠে থাকে, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রেখে নিজেদের কৌশলে খেলতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘মেসি, আলবা ও বুসকেতসের একে অপরকে খুব ভালো বোঝে। মনে হয় যেন তাদের নিজেদের মধ্যে স্বতন্ত্র একটা খেলা চলে। তারা জানে মেসিকে কখন বল দিতে হয়, কোথায় দিতে হয়। এটা দেখাটাই মজার।’

সর্বকালের সেরা কে এই প্রশ্নে যত বিতর্কই থাকুক না কেন, জিম কার্টিনের চোখে মেসিই সর্বকালের সেরা। তিনি বলেছেন, ‘মেসিই সর্বকালের সেরা।’ 

এদিকে সুবারু পার্ক সবচেয়ে বেশি হইচইয়ের এক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন কার্টিন। 

এম.এস.এইচ/

লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250