শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

কেন অভিনয়ে ফিরছেন না শাবনূর, নিজেই জানালেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গেল কয়েক বছর ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে শাবনূর। একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ নিয়ে তার অনুরাগীদের আক্ষেপের শেষ নেই। তারা চানা, তিনি যেন ফের অভিনয়ে ফিরেন।

শাবনূরও চান অভিনয়ে ফিরতে। কয়েকবার আশ্বাসও দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। কেন ফিরছেন না অভিনয়ে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেত্রী।


আরো পড়ুন : সবার কাছে দোয়া চাইলেন ডিপজল

শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’


তবে শুধু অভিনয় নয়, নির্মাণের প্রতিও আগ্রহী শাবনূর। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেকদিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’

শাবনূর এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানকার নাগরিক তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সময় কাটে তার।

এস/ আই.কে.জে

শাবনূর অভিনয় ফিরছেন না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250