শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সেইসঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী দল। পুলিশ ও র‍্যাবের সদস্যরাও যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। তাদের প্রাণান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।

ওআ/

আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250