রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন পদে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

সম্প্রতি রামপাল প্রজেক্ট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রজেক্টের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর/অ্যাডমিন)। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা এ ধরনের বিষয়ে এমবিএ (এইচআর) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ ৫–এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪–এর স্কেলে ৩.০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল: রামপাল প্রজেক্ট সাইট, বাগেরহাট। মূল বেতন: ৫২,০০০ টাকা

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইন)। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল: রামপাল প্রজেক্ট সাইট, বাগেরহাট। মূল বেতন: ৫২,০০০ টাকা

পদের নাম: ইমাম (স্টাফ লেভেল-৩)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত মাদ্রাসা/প্রতিষ্ঠান থেকে ফাজিল বা সমমান পাস। যেকোনো আলিয়া মাদ্রাসা থেকে কামিল বা কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস বা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আল–ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোনো বড় প্রতিষ্ঠানে/মসজিদে ইমাম/মুফতি হিসেবে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ–ই কোরআন ও ইলমে ক্বিরাতের সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। কর্মস্থল: রামপাল প্রজেক্ট সাইট, বাগেরহাট। মূল বেতন: ২৬,০০০ টাকা

পদের নাম: পুরোহিত (স্টাফ লেভেল-৩)। পদের সংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো বড় প্রতিষ্ঠান/মন্দিরে পুরোহিত/পণ্ডিত হিসেবে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কাব্যতীর্থ বা এ ধরনের কোনো সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর কর্মস্থল: রামপাল প্রজেক্ট সাইট, বাগেরহাট। মূল বেতন: ২৬,০০০ টাকা

পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার (স্টাফ লেভেল-৪)। পদের সংখ্যা: ৬। আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস। কোনো বড় প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। জিপিএ ৫-এর স্কেলে ২.০ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সেনাবাহিনী/নৌবাহিনী/বিমানবাহিনী বা বিজিবি থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। কর্মস্থল: রামপাল প্রজেক্ট সাইট, বাগেরহাট। মূল বেতন: ২৩,০০০ টাকা

সব পদে সুযোগ- সুবিধা: মূল বেতনের সঙ্গে বাসাভাড়া ভাতা, মেডিকেল সুবিধা, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের http://bifpcl.teletalk.com.bd/bifpcl_new/ এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১,০০০ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ জুন ২০২৩।

এসি/আই. কে. জে/

আরো পড়ুন: পল্লীবিদ্যুতে চাকরি, জানতে হবে যোগ বিয়োগ ও গুণ ভাগ

রামপাল বিদ্যুৎ চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250