মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

রোনালদোর দুর্দান্ত গোলে শিরোপার দৌড়ে টিকে রইল আল নাসর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: টুইটার থেকে নেওয়া

গোলটা দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা পুরোনো দিনের কথা মনে করতে পারেন। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গতকাল আল নাসরের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।

সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে আল নাসর। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল আল নাসরের।

গতকাল ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দুটি গোলই এসেছে আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কারের কাছ থেকে। বিরতির আগমুহূর্তে গোল করে আল নাসরকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এরপর ম্যাচের ৫১ মিনিটে আবদুলরহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। রোনালদো গোল করেন ৫৯তম মিনিটে। লিগে এটি রোনালদোর ১৪তম গোল।

২-০ গোলে পিছিয়ে থাকার পরও জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো, ‘দল দারুণ ফুটবল খেলছে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরা অনেক কঠিন, তবে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা তিন গোল করেছি।’

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর আল নাসর। সমান ম্যাচে শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৬। এখনো ২টি করে ম্যাচ খেলবে দুটি দল। অর্থাৎ রোনালদোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৪ মে ২০২৩)

পরের ম্যাচে আল ইতিহাদ আল ফেইহাকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ, বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসর জয় পায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ।

এম/

 

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250