শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

শীতের পোশাক পরিষ্কারের সঠিক নিয়ম জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাহিরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা। সোয়েটার, চাদর, মাফলার, টুপি ইত্যাদি গরম জামাকাপড় না পরে বাইরে বের হওয়াই মুশকিল। নিয়মিত শীতের পোশাক ব্যবহার করলে তা পরিষ্কার করাও জরুরি।

একই শীতের পোশাক প্রতিদিন ব্যবহার করলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে শীতের কোন পোশাক কীভাবে পরিষ্কার করা উচিত, তা অনেকেরই অজানা।

আর শীতের কাপড় পরিষ্কারের ভুলেও কিন্তু তা দ্রুত নষ্ট হয়ে যায় কিংবা রং ফ্যাকাশে হয়ে যায়। তাই শীতের কাপড়ের ধরনভেদে কীভাবে পরিষ্কার করবেন তা জেনে নিন-

সাবধানে পরিষ্কার করুন

শীতের পোশাক কখনো মেঝেতে ঘষে ঘষে ধোয়া উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে বা পা দিয়ে চেপে নিলেই এর ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে খেয়াল রাখবেন যাতে পোশাকে সাবান লেগে না থাকে।

তাই পানি দিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভারি উলের সোয়েটার বা চাদরের ক্ষেত্রে হালকা করে পানি ঝরাতে হ্যাঙ্গারে মেলে দিন। এতে উলের সোয়েটারের শেপ নষ্ট হয় না।

আরো পড়ুন : শীতকালে কোন রঙের পোশাকে বেশি আরাম মেলে

লেদারের জ্যাকেট ধোবেন যেভাবে

লেদারেরে জ্যাকেট ড্রাই ক্লিন করাই সবচেয়ে ভালো। তবে বাড়িতে ধুতে চাইলে সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করুন।

এছাড়া হালকা গরম পানিতে ১-২ চামচ ডিশ ওয়াশার মিশিয়ে তাতে তোয়ালে বা নরম কাপড় ভিজিয়েও লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন। ধোয়া হলে রোদে মেলে রাখুন।

ঠান্ডা পানিতে ধুতে হবে

শীতের পোশাকগুলো খুব বেশি নরম হয়। তাই কখনো এগুলো গরম পানিতে ভিজিয়ে রাখা বা কাচার সময় গরম পানি ব্যবহার করা উচিত নয়।

এতে পোশাক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। খুব বেশি ময়লা হলে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

ভেজা তোয়ালে ব্যবহার করুন

সোয়েটার বা লেদার জ্যাকেটে যদি কোনো রকম দাগ লেগে যায় তাহলে তা ভেজা তোয়ালে দিয়ে হালকা করে ঘষে তুলে ফেলুন।

নিয়মিত রোদে দিন

উলের সোয়েটার, ভারি চাদর বা জ্যাকেট প্রতিদিন তো আর ধোয়া সম্ভব নয়। আবার খারাপ আবহাওয়া এসব পোশাক শুকাতেও অনেক সময় লাগে। তাই সময় পেলেই রোদে দিন এসব শীতের পোশাক।

এর ফলে ঘাম বা ধুলা ময়লা জমে থাকলে তা দূর হয় এমনকি ফাঙ্গাসও জমতে পারে না। রোদ থেকে সরিয়ে নেওয়ার সময় এগুলঝেড়ে নিন বা হালকা করে ব্রাশ করে নিতে পারেন।

সূত্র: দাসবাস

এস/ এসি

পরিষ্কার শীতের পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250