শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ঢাকা প্রিমিয়ার লিগ

শেখ জামালকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আসরের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। যেখানে জয়ের হাসি ও শিরোপা ছোঁয়ার স্বপ্ন পূরণ করেছে আবাহনী।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবহনী লিমিটেড। এবারের আসরে ১৫ ম্যাচের ১৩ জয়ে সমান ২৬ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে মাঠে নামে দু'দল। গত আসরে এই শেখ জামালের কাছেই শিরোপা খুইয়ে ছিলো আবাহনী। অঘোষিত ফাইনালে সেই শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী।

শনিবার (১৩ মে) টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শেখ জামাল। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ও তাইবুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় শেখ জামাল।

তাইবুর ৮৫ বলে ৫৩ রান করে আউট হন। আর সোহান ৭০ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। আবাহনীর পক্ষে তাইনভীর ইসলাম ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।

২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল বিজয় ও নাইম শেখ। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই দুই উইকেট হারায় আবাহনী। এরপর আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। তবে আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

আরো পড়ুন:নাজমুল শান্তর সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এনামুল ৮১ বলে ৭২ ও নাইম শেখ ৭৯ বলে ৬৮ রান করে আউট হন। আর ৫৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন আফিফ। শেখ জামালের পক্ষে পারভেজ রসুল ও তাইবুর নেন ২টি করে উইকেট।

এম/


 

চ্যাম্পিয়ন আবাহনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250