মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

শেষ হলো আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে ছয়দিনে নির্বাচন কমিশনের (ইসির) শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৫ জন। এর মধ্যে শেষ দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান ২০ জন। আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বা অন্যের প্রার্থিতা বাতিলে আপিল করেছিলেন ৫৫৮ জন।

শুক্রবার (১৫ই ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসি জানায়, আপিল শুনানির প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, দ্বিতীয় দিনে পান ৫১ জন। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া চতুর্থ দিনে ৪৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। পঞ্চম দিনে শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ প্রার্থী। আজ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বৈধ প্রার্থীদের মধ্যে ৩২ জনের প্রার্থিতা বাতিল চেয়েও আপিল জমা পড়ে ইসিতে। এদের মধ্যে বেশ কয়েকজন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এসকে/ 

প্রার্থিতা আপিল শুনানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250