শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

সাকিবকে ‘মীরজাফর’ বললেন স্ত্রী শিশির!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত দুই নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপ দলে তামিম না থাকায় সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তামিম ভক্তরা মনে করছেন সাকিবের চাওয়াতেই বিশ্বকাপ দলে নেই দেশসেরা এই ওপেনার। আর তাই বিশ্বাসঘাতক মীরজাফর ডাকা হচ্ছে সাকিবকে।

তবে তামিমের বাদ পড়ায় নিজের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন সাকিব। এরইমাঝে সাকিবের ছবি সম্বলিত এক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আইসিসি। সেই পোস্টার শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।

আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। সেই পোস্ট শেয়ার করে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই ভুয়া এটা।’ 

ওআ/


সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250