রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময় সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সমন্বিত ৭ ব্যাংকের ২০২০ সালভিত্তিক ১০ম গ্রেডের অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনবিন্যাস এই লিংকে জানা যাবে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তি অনুসারে, সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোনো চেষ্টা করলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনো কিছু লেখা যাবে না।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: কল সেন্টারে চাকরির সুযোগ, বেতন ৩০,০০০ টাকা

ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250