মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

সুখবর পেলেন রোমান সানা, খেলবেন এশিয়াডে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

দেশসেরা আর্চার রোমান সানা। ফাইল ছবি

সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের কারণে গত নভেম্বরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন দেশসেরা আর্চার রোমান সানা। তবে গত ৭ মার্চ শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 

তবে আন্তর্জাতিক আর্চারি সংস্থা ঘটনা জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে এতদিন তার ওপর নিষেধাজ্ঞা দিয়েই রেখেছিল, যে কারণে আর্চারি ফেডারেশন চাইলেও এ সময়ে এই আর্চার জাতীয় দলের হয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। তবে অবশেষে সুখবর পেলেন তিনি।

চলতি মাসেই চীনের হাংজু শহরে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। এবারের গেমসে অন্যান্য ইভেন্টের মতোই আর্চারিতেও অংশ নেবে বাংলাদেশ। কিন্তু দলের হয়ে এশিয়ান গেমসে দেশসেরা আর্চার রোমান সানা অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিলই।

তবে সুখবর দিয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন একে সরকার। তিনি জানিয়েছেন, রোমান সানার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, 'রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।' একই কথা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও।

২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৯তম এশিয়ান গেমস। সে গেমস সামনে রেখে রোববার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ ভবনে এই সংবাদ সম্মেলনেই রোমানের নিষেধাজ্ঞা থেকে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনোই সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে আর্চারি ফেডারেশনকে নিষেধ করেছে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন। তাই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশের আর্চারির সর্বোচ্চ সংস্থাটি।

আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি অর্জনেই জড়িয়ে রোমান সানার নাম। ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি টিকেট পেয়েছিলেন। বিশ্ব আর্চারিতে এটিই বাংলাদেশের একমাত্র পদক। এরপর ২০২১ সালে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতে ইতিহাস গড়েন। পরবর্তীতে এ বছরই তারা বাস্তব জীবনে জুটি গড়তে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এসকে/ 

সুখবর নিষেধাজ্ঞা রোমান সানা আর্চারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250