রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

সুজির রসমঞ্জুরি পিঠা তৈরি করুন সহজে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সুজি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের সব পিঠা। এসব পিঠা তৈরি করাও বেশ সহজ। বাড়িতে সুজি ছাড়াও দুধ, চিনি, ডিম আর সামান্য কিছু উপকরণ থাকলেই খুব সহজে তৈরি করতে পারবেন রসমঞ্জুরি পিঠা। অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন এই পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক সুজির রসমঞ্জুরি পিঠা তৈরির সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে

সুজি- ১ কাপ

ময়দা- ২ টেবিল চামচ

তরল দুধ- ২ কাপ

ডিম- ১টি

চিনি- ১/২ কাপ

ঘি/ তেল- ১ টেবিল চামচ

তেল ভাজার জন্য।

সিরার জন্য যা লাগবে

চিনি- দেড় কাপ

পানি- আড়াই কাপ

বড় এলাচ- ১টি

দারুচিনি মাঝারি- ১ টুকরা

তেজপাতা- ১টি।

আরো পড়ুন: তালের ক্ষীর বানানোর সহজ উপায়

যেভাবে তৈরি করবেন

মাঝারি আঁচে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে চিনি দিয়ে ২ মিনিট জ্বাল করুন। চিনি গলে গেলে সুজি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে রুটির ডো তৈরির মতো হয়ে এলে ময়দা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলুন। মিশ্রণটি প্রায় ঠান্ডা হয়ে এলে ডিম আর ঘি দিয়ে ভালো করে ময়ান করে নিন।

এবার একটু মোটা রুটি বেলে নিয়ে ইচ্ছেমতো নকশা করে নিন। চুলায় তেল গরম করে পিঠাগুলো মাঝারি আঁচে ভেজে নিন। সিরার উপকরণ দিয়ে সিরা তৈরি করে নিন। সিরা ঠান্ডা হতে দিন।

সিরা হালকা গরম অবস্থায় (হাতে সহ্য হয় এমন) ভাজা পিঠাগুলো সিরায় দিয়ে দিন। পিঠার পাত্র ভালো ভাবে ঢেকে রাখুন। পিঠা সিরায় ডুবে গেলে তুলে পরিবেশন করুন মজাদার সুজির মঞ্জুরি ।

এসি/ আই.কে.জে


সুজির রসমঞ্জুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250