শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ফুটবল

সৌদিদের বিশ্বাস, মেসি তাদের ওখানেই যাবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নতুন চুক্তি ঝুলে যাওয়ার পর লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল আল-হিলালের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে যাওয়ার পর সৌদি লিগের পরবর্তী লক্ষ্য এখন মেসিকে সেখানে নেওয়ার। আনুষ্ঠানিকভাবে না বললেও আর্জেন্টাইন মহাতারকাকে পেতে আল-হিলালের রেকর্ড বেতনের প্রস্তাবও এরই মধ্যে সামনে আসে। তবে মেসির সৌদিযাত্রার গুঞ্জন ফিকে হয়ে আসে দৃশ্যপটে বার্সেলোনার আগমনের পর।

সাম্প্রতিক সময়ে মেসির পরবর্তী গন্তব্য হিসেবে বারবার সামনে এসেছে বার্সেলোনার নাম। যদিও দলবদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই; আর তাই মেসির সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি। অন্তত সৌদি আরবে অনেকেই বিশ্বাস করে, মেসি শেষ পর্যন্ত মরুর দেশেই আসছেন।

মেসির সৌদি লিগে আসা নিয়ে দেশটির সমর্থক ও সংবাদমাধ্যমও বেশ আশাবাদী বলে জানিয়েছেন আল-ইত্তিফাকের কোচ আন্তোনিও কাজোরলা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সৌদি লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এই স্প্যানিশ কোচ।

তিনি বলেছেন, ‘এটা নিয়ে এখানে অনেক কথা হচ্ছে। আমি জানি না কী হবে। তবে আমি নিশ্চিত, মেসি কিংবা আরও বড় অনেক তারকাকে আনতে তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মেসির সৌদি আরবে খেলতে আসার ব্যাপারে অনেকে আত্মবিশ্বাসী জানিয়ে কাজোরলা আরও বলেছেন, ‘এখানে সমর্থক ও সংবাদমাধ্যম—দুই পক্ষই বিশ্বাস করে, তারা ঠিক পথেই আছে এবং তারা তাকে নিয়ে আসতে পারবে।’

রোনালদোর সৌদি প্রো লিগে খেলতে আসার বিষয়টি মেসিকে পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ, ‘ক্রিস্টিয়ানোর এখানে আসাটা মূলত টার্নিং পয়েন্ট। সৌদি লিগ এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আরও বেশি সংবাদমাধ্যম এর প্রতি আকৃষ্ট হচ্ছে। স্পেনে প্রতিদিন আল-নাসর নিয়ে নতুন নতুন তথ্য শোনা যাচ্ছে। এটা আপনাকে বড় নামের গুরুত্বটা বুঝিয়ে দেয়। এখন লক্ষ্যটা হচ্ছে এ রকম বড় খেলোয়াড় আনার কাজ অব্যাহত রাখা। আল-নাসরের খেলা নিয়ে অনেক আগ্রহ এখানে। রোনালদোকে দেখতে প্রতিপক্ষের সমর্থকেরাও মাঠে আসছে।’

বিদেশি খেলোয়াড় নিয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে কাজোরলা আরও বলেছেন, ‘তারা এটা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সেটা দেখতে পাবেন। তারা নিশ্চিত করার চেষ্টা করছে যে প্রতিটি দলে যেন আটজন করে বিদেশি খেলোয়াড় থাকে।’

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২৫ এপ্রিল ২০২৩)
 

সৌদি মেসি পিএসজি লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250