রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

স্নাতক পাসে জনবল নিয়োগ দিচ্ছে আনোয়ার গ্রুপ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদ ও লোকবল: ১টি ও নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.anwargroup.com

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: প্রতিষ্ঠানটির সিমেন্টের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নিয়মিত বাজারগুলোতে বিক্রয় বাড়ানোর পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টিতে কাজ করা। প্রতিষ্ঠানটির নির্ধারিত জেলাগুলোতে একটি শক্তিশালী ডিলার নেটওয়ার্ক তৈরি করা। সিমেন্টের বিক্রয় বাড়ানোর জন্য প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া।

চাকরির ধরন: পূর্ণকালীন। বয়সসীমা: ২৪-৩২ বছর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সক্রিয় এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে। চমৎকার উপস্থাপনা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় ভ্রমণের ইচ্ছা থাকতে হবে।

নিয়োগের স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে। সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, দৈনিক ভাতা, প্রশিক্ষণ সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৩।

এসি/ আইকেজে 

আরো পড়ুন: চাকরি দিচ্ছে কমিউনিটি ব্যাংক, নেই বয়সসীমা

আনোয়ার গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250