রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

স্নাতক পাসে তিন পদে নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মধুমতি ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে পৃথক তিনটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের যেকোনো স্থানে এসব প্রার্থীরা নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদ ও লোকবল: ৩টি ও নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: www.modhumotibankld.com

১। পদের নাম: টেলার/হেড টেলার (ক্যাশ এক্সিকিউটিভ)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: দৈনিক ব্যাংকের লেনদেনের টাকার ব্যবস্থাপনা নিশ্চিত করা। যাচাই-বাছাইয়ের পর নগদ টাকা গ্রহণ করা। কোনো সন্দেহজনক কার্যকলাপ/লেনদেন দেখা গেলে তার সুপারভাইজারকে রিপোর্ট করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। নিয়োগের স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাংকে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা। নতুন প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

২। পদের নাম: জোনাল অফিসার (এজেন্ট ব্যাংকিং)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: ব্যাংকের মানদণ্ডের ভিত্তিতে নতুন এজেন্টদের অধিগ্রহণ করা। এজেন্টদের মাধ্যমে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করা। এজেন্ট, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক তৈরি করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। নিয়োগের স্থান: সিলেট।

৩। পদের নাম: ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং সেলস গভর্নেন্স)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: বিক্রয়ের মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা। কাজে উত্তম ফল পেতে সংশ্লিষ্ট দলকে গাইড করা এবং তদারকি করা। নিয়মিত বিক্রয় দলের কর্মক্ষমতা মূল্যায়ন ও বিশ্লেষণ করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। নিয়োগের স্থান: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষ।

আবেদন পদ্ধতি: ১নং পদের জন্য এখানে, ২নং পদের জন্য এখানে ও ৩নং পদের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১নং পদের আবেদন শেষ হবে ১৪ সেপ্টেম্বর। আর ২নং ও ৩নং পদের আবেদন শেষ হবে ১৩ সেপ্টেম্বর, ২০২৩।


এসি/ আই. কে. জে/ 

আরো পড়ুন: চাকরি দিচ্ছে হা-মীম গ্রুপ, ৪০ বছরেও আবেদন

মধুমতি ব্যাংক লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250