শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

স্বর্ণের দোকানে কাজ করতেন নিপুণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০০৬ সাল পর্যন্ত স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার।

বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই দিনগুলোর কথা। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজ করি আমি। 

আরো পড়ুন: চাচা শ্বশুর ক্রাশ ছিলেন বলিউডের এই অভিনেত্রীর

নিপুণ বলেন, ‘২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকেই একটি চাকরি খুঁজতে থাকি আমি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দু’দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই।’

নিপুণ বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’

বর্তমানে নিজের টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এসি/ আই.কে.জে/


স্বর্ণের দোকান নিপুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250