শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

হামদর্দের ইহরাম নিম সাবানের মোড়ক উন্মোচন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন প্রোডাক্ট ইহরাম নিম গ্লিসারিন সাবানের মোড়ক উন্মোচন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। 
মঙ্গলবার (২৩ মে) রাজধানীর বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে দেশের খ্যাতিমান চিকিৎসক ও ডারমাটোলজিস্টদের উপস্থিতিতে ইহরাম নিম গ্লিসারিন সাবানের মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক চেয়ার ইন ইউনানি মেডিসিন ড. মনোয়ার হোসেন কাজমী, একই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি শ্রীলঙ্কা থেকে আগত ইউনানি বিশেষজ্ঞ হাকিম ড. এসএম রইস উদ্দিন এবং বাংলাদেশ ডারমোটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এহসানুল কবির জগলুল। 

হামদর্দের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. জামাল উদ্দিন রাসেল, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা. হাকিম নার্গিস মার্জান, পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক। অনুষ্ঠানে হামদর্দের ডারমোটোলজিক্যাল পণ্যের ওপর প্রেজেন্টেশন দেন উপ-পরিচালক ডা. আবুল তৈমুর চৌধুরী।

অনুষ্ঠানে একে আজাদ খান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ইউনানি আয়ুর্বেদিক হারবাল তথা প্রাকৃতিক ওষুধ নিয়ে ব্যাপক গবেষণা ও চিন্তা-ভাবনা চলছে। মানুষের রোগমুক্তি ও রোগ প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখছে এ খাতের ওষুধগুলো। এর পরিপ্রেক্ষিতে নতুন গবেষণা ও ওষুধ উৎপাদনে জোর দিয়েছে হামদর্দ বাংলাদেশ। আশা করছি, হামদর্দের এই উদ্যোগ বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

আরো পড়ুন: কটলার আইকনিক অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলেন ‘নগদের’ তানভীর এ মিশুক

মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মানুষের রোগমুক্তির জন্য হামদর্দ নিরন্তর কাজ করছে। শুধু চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে আমরা হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে উচ্চ শিক্ষার কার্যক্রম চালু করেছি। ফলে, নিত্য নতুন সময়োপযোগী নানা ধরনের গবেষণা হচ্ছে সেখানে এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসাক্ষেত্রে নতুন পালক যুক্ত করেছে। ইহরাম নিম গ্লিসারিন সোপটি তারই ধারাবাহিক প্রচেষ্টার ফসল। সংবাদ বিজ্ঞপ্তি ।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250