মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্টই এইচএসসি পরীক্ষা শুরু হবে। এছাড়া আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

ডা. দীপু মনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু (বুধ ও বৃহস্পতিবার) বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে, এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন কিছু পরীক্ষার্থী। এ সময় তাদের হাতে দেখা যায়- পরীক্ষা দুইমাস পেছানো, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবি এবং সোমবার পুলিশি হামলার প্রতিবাদ সংবলিত প্ল্যাকার্ড।

আজও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শাহবাগ থানার সামনে আসার পরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ছয়জনকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা জানা যায়নি।

এসকে/ আইকেজে 

এইচএসসি শিক্ষামন্ত্রী ভারী বৃষ্টিপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250