রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

২২ মাসের মধ্যে সয়াবিনের দাম সর্বনিম্ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী। বুধবার (১১ অক্টোবর) গত ২২ মাসের মধ্যে তেলবীজটির দাম সবচেয়ে কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীরা এবার বিশ্বের বৃহত্তম উৎপাদক যুক্তরাষ্ট্রে সয়াবিনের কেমন ফলন হবে, সেই পূর্বাভাসের দিকে মনোযোগ দিয়েছেন। ফলে আপাতত এ খাতে বিনিয়োগের ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। এ কারণে ভোজ্যতেল, সাবান, শ্যাম্পু, গ্লিসারিন ও লুব্রিকেন্টস জাতীয় পণ্য তৈরির মূল উপাদানের বাজার চাপে পড়েছে।

আলোচ্য কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তথ্য অনুযায়ী, সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১৯ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেলের দাম নির্ধারণ হয়েছে ১২ ডলার ৫২ সেন্টে। এদিন একপর্যায়ে যা ছিল ১২ ডলার ৫১ সেন্টে। ২০২১ সালের ১৫ ডিসেম্বরের পর তা সবচেয়ে কম।

যুক্তরাষ্ট্রে ধারণার চেয়ে বেশি সয়াবিন উৎপন্ন হবে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। ফলে দরপতন ঘটেছে কৃষিজ পণ্যটির। বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা পূর্বানুমানের (ডব্লিউএএসডিই) প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সয়াবিন উৎপাদন হবে উল্লেখ করে ইলিনয়ভিত্তিক কৃষি ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ক্লেইটন পোপ কম্মোডিটিজের পরিচালক ক্লেইটন পোপ বলেন, অসংখ্য লোক বলছেন, এ বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড সয়াবিন উৎপাদন হবে। ইতোমধ্যে মার্কিন তেলবীজটির চাহিদায় পতন ঘটেছে। তাতে দামও নিম্নমুখী হয়েছে।

এদিকে বিশ্বের শীর্ষ ভোক্তা চীনের ক্রেতাদের কাছে ১ লাখ ২১ হাজার মেট্রিক টন সয়াবিন বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ ছাড়া অন্যান্য গ্রাহকদের নিকট ২ লাখ ১৩ হাজার টন তেলবীজটি সরবরাহ করেছে তারা।

এসকে/ 

দাম সয়াবিন আন্তর্জাতিক বাজার সর্বনিম্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250