বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

ঢাকা টেস্ট

৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গতকালের রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতেই আজ শেষ পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ। বড় রানের স্বপ্ন ব্যাটাররা ধূলিসাৎ করলেও আশার পালে হাওয়া দিয়েছেন স্বাগতিক বোলাররা। ১১ ওভারের মধ্যেই আফগানিস্তানের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

১০ ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে আফগানিস্তান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাশমতউল্লাহ শাহিদি। এখনও ৭ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩৪৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।  

তবে স্কোরের চেহারা হতে পারত ভিন্ন রকম, আফগানিস্তানের দুর্দশা বাড়তে পারত আরও। ক্যাচ পড়েছে, ৫০-৫০ সুযোগ গেছে বাংলাদেশের বিপক্ষে, রান আউটের সুযোগ এলেও কাজে লাগেনি। ৩ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতিতে যাওয়া আফগানিস্তান নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারে। 

আরো পড়ুন: মডরিচে চড়ে ফাইনালে ক্রোয়েশিয়া

এর আগে দ্বিতীয় দিন সকালে ২০ রানেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। গতকালের ব্যাটিংয়ের পর আরও বড় স্কোরের আশা করা হলেও স্বাগতিকেরা থামে আগেভাগেই। 

এ উইকেটে পেসারদের জন্য সহায়তা আছে, এখন বলতেই হবে। দ্বিতীয় নতুন বলে আফগান পেসাররা সফল হয়েছেন, এরপর তো বাংলাদেশ পেসাররাও হলেন। তবে আরও সব উইকেটের মতো লাইন-লেংথ এখানে মূল ব্যাপার, সেটিই আজ ঠিক করতে পেরেছেন দুই দলের পেসাররা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250