বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

৩ দিন বন্ধের পর সোমবার থেকে সচল হবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন। আর শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল। 

গত ১০ অক্টোবর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। ১৬ অক্টোবর সোমবার (১৬ অক্টোবর) থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

অন্যদিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে হলে আমাদের তিনদিন সময় দরকার।

আরো পড়ুন: ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

এদিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে। স্টেশনগুলো হলো ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

২০২২ সালেল ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়।

এসকে/ 

রাজধানী আগারগাঁও থেকে মতিঝিল মট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250