বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৪০তম বিসিএসে নন ক্যাডার নিয়োগের ফল প্রকাশ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>

এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন ক্যাডার পদে নিয়োগের আবেদন।

এসকে/


বিসিএস ফল প্রকাশ নন ক্যাডার ৪০তম বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250