মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঠিক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, গাজীপুরে আজমতউল্লাহ দলের মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে এক সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।

সভাশেষে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এম/

৫ সিটি নির্বাচন আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250